1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে পৃথকভাবে মিছিল নিয়ে শ্রমিকরা সমবেত হন।
পরবর্তীতে ঝালকাঠি-২ আসনের মাননীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুটোর নেতৃত্বে সকল সংগঠনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনের সামনে গিয়ে সমাপ্ত হয়।
শোভাযাত্রা শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে এবং জেলা শ্রমিক দলের সভাপতি মো. টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আন্তঃজেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক রনি, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি হেমায়েত উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক অসিত চন্দ্র দাস। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, উপযুক্ত মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park