1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কালিয়াকৈরে আনসার বাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৫ অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশে বৃক্ষরোপণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি বিশেষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেছে। উপজেলা আনসার কর্মকর্তা টুটুল মিয়ার নেতৃত্বে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলার ৯টি ইউনিয়ন এবং পৌরসভার আনসার সদস্যরা।

এরই ধারাবাহিকতায় মধ্যপাড়া ইউনিয়নেও আনসার ভিডিবি দলনেতা দেলোয়ার হোসেন এবং ইউনিয়ন কমান্ডার সদর আলীর নেতৃত্বে বৃক্ষরোপণ অভিযান-২০২৫ পরিচালিত হয়। এসময় অবসরপ্রাপ্ত আনসার কর্মকর্তা মিজানুর রহমান, জামালপুর আবির দেওয়ান কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা বাবুল দেওয়ান এবং মধ্যপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জাতের ফলজ ও বনজ চারা বিতরণ ও রোপণ করেন।

এছাড়াও ইউনিয়ন আনসার দলনেত্রী নুরজাহান বেগম, পলাশতলি আনসার উন্নয়ন গ্রামের সভাপতি শামসুদ্দিন খান এবং অন্যান্য আনসার বাহিনীর সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অভিযানের মূল লক্ষ্য স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের মাধ্যমে পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা। বৃক্ষরোপণ কার্যক্রমটি স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন ও পরিবেশবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park