1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

লালমনিরহাটে নিখোঁজ অটোচালকের মৃতদেহ উদ্ধার।

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫২ বার পঠিত

ঈশাত জামান মুন্না
লালমনিরহাট প্রতিনিধি: জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সতি নদীতে নিখোঁজের দুদিন পর এক অটোচালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সতি নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

জানা গেছে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্ণামতি ব্রিজ এলাকার মৃত মারুফ মিয়ার পুত্র আরিফুল ইসলাম ওরফে পিচতুল গত সোমবার বিকেলে জীবিকার তাগিদে অটো নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। তার সন্ধান পেতে পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করে। এ বিষয়ে আদিতমারী থানায় একটি জিডি করেছিল পরিবারের সদস্যরা। অবশেষে বুধবার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সতি নদীতে তার মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে পরিচয় সনাক্ত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, নদী থেকে ওই অটোচালকের মৃতদেহ উদ্ধার করে পরিচয় সনাক্তের পর লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park