1. admin@dainikajkerkholachithi.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ এমপি নূরুল ইসলাম বুলবুল।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধের নির্দেশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১২টায় তিনি চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শনকালে এমপি বুলবুল বলেন, পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবা। তাই সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে পাসপোর্ট সেবা পেতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, পাসপোর্ট সেবায় কোনো ধরনের ঘুষ, দুর্নীতি, অনিয়ম বা দালালচক্রের তৎপরতা বরদাশত করা হবে না। জনগণকে দ্রুত ও স্বচ্ছ সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেল এবং ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park