1. admin@dainikajkerkholachithi.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

বিএনপি নেতা খন্দকার শাহ মাইনুল বিল্টুর সুস্থতার জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পঠিত

‎
‎
‎
‎সাভার উপজেলা  প্রতিনিধি
‎
‎ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সংগ্রামী সভাপতি খন্দকার শাহ মাইনুল বিল্টুর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎
‎আজ (৩ মার্চ) মঙ্গলবার মাগরিবের সময় ব্যাংক কলোনি এলাকায় বিএনপির কার্যালয়ে এ আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সাভার থানা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী রফিকুল ইসলাম নোমানের নেতৃত্বে থানা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদল-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
‎
‎
‎ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নির্দেশনায় আয়োজনটি সম্পন্ন হয়।
‎
‎
‎এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ৪ নং সহসভাপতি নাঈম ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেলসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎
‎
‎
‎সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী  রফিকুল ইসলাম নোমান বলেন,বিএনপি নেতা খন্দকার শাহ মাইনুল বিল্টু শুধু একজন অভিজ্ঞ নেতা নন, তিনি আমাদের দুঃসময়ের নেতা, যিনি দলের জন্য সবসময় আগে এগিয়ে আসেন। মাঠের নেতা হিসেবেও তিনি অত্যন্ত পরিশ্রমী ও অনুপ্রেরণার উৎস। তাঁর সুস্থতা আমাদের জন্য সবচেয়ে বড় কামনা। মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এবং আগের মতো দলকে শক্তিশালী নেতৃত্ব দিতে সক্ষম হোন। আমরা তাঁর পাশে সবসময় থাকব।
‎
‎
‎অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃবৃন্দ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park