1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পৈতৃক সম্পত্তি দখল করে বড় ভাইয়ের ‘রাজকীয়’ বিলাসিতা, বঞ্চিত ছোট ভাই ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পঠিত

নিজের আপন ছোট ভাইকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে বিলাসিতায় গা ভাসানোর অভিযোগ উঠেছে বড় ভাই মাহমুদুল কাজীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জের কাজী মার্কেট এলাকায়।
যেখানে ছোট ভাই তার নায্য পাওনা বুঝে পেতে লড়াই করছেন, সেখানে বড় ভাই দাপিয়ে বেড়াচ্ছেন অর্ধ কোটি টাকার গাড়িতে। শুধু তাই নয়, হক আদায়ের চেষ্টা করলেই ছোট ভাইকে ‘মাদকাসক্ত ও পাগল’ সাজিয়ে সামাজিকভাবে হেয় করার অভিযোগ উঠেছে ।

মাহমুদুল কাজী পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পদের সিংহভাগ নিজের নিয়ন্ত্রণে নিয়ে গড়ে তুলেছেন এক রাজকীয় জীবন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণ জীবনযাপন করছেন। অথচ এই সম্পদের একটি বড় অংশ আইনত তার ছোট ভাইয়ের প্রাপ্য।
অধিকার চাইলে জোটে ‘পাগল’ অপবাদ
ভুক্তভোগী ছোট ভাই জানান, যখনই তিনি তার প্রাপ্য সম্পত্তির হিসাব চেয়েছেন, তখনই মাহমুদুল কাজী ভিন্ন কৌশল অবলম্বন করেছেন। সম্পত্তি বুঝিয়ে দেওয়ার বদলে উল্টো ছোট ভাইকে ‘মাদকাসক্ত’ এবং ‘মানসিক ভারসাম্যহীন’ হিসেবে প্রচার করে বলে ভুক্তভোগীর অভিযোগ ।

অন্যদিকে অভিযুক্ত বড় ভাই মাহমুদুল কাজীকে অভিযোগের বিষয়ে মুঠোফোনে ফোন দিলে প্রথমে তিনি উত্তেজিত হয়ে উঠে সংবাদ কর্মীকে বলেন “আমার ভাই সুস্থ না,তাকে নিয়ে ডাক্তারের কাছে যান,তার পরিক্ষা নীরিক্ষা করেন।দেখেন সে পুরোপুরি সুস্থ কিনা। এসব বিষয়ে আমাকে প্রশ্ন করে আমাকে রাগাবেন না।এমনিতেই মাথা গরম আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park