1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠির রাজাপুর উপজেলা-এ সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত।

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪ বার পঠিত

শংকর দাস পবন, ঝালকাঠি

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের সমবায় এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইজিবাইক (অটোরিকশা) চালক নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজাপুর থেকে ভান্ডারিয়াগামী একটি যাত্রীবাহী অটোরিকশা সমবায় এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।

মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কের ওই অংশে দীর্ঘদিন ধরে বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ, সড়কে পর্যাপ্ত সাইনবোর্ড স্থাপন এবং ট্রাফিক পুলিশের নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park