1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদে ভালুকা প্রেসক্লাবের মানববন্ধন।

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পঠিত

মোঃ জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
৯ আগস্ট ২০২৫, শনিবার

ভালুকা প্রতিনিধি: দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যার প্রতিবাদে এবং এই ঘৃণ্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভালুকা প্রেসক্লাবের সাংবাদিকদের আয়োজনে শনিবার (৯ আগস্ট, ২০২৫) সকাল ১১টায় এই কর্মসূচি পালিত হয়।

ভালুকা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় সাংবাদিক এম এ মালেক খান উজ্জ্বল, আতাউর রহমান তরফদার, আলমগীর হোসেন, এম এ সবুর, জহিরুল ইসলাম জুয়েল, মোখলেছুর রহমান মনির, আসাদউজ্জামা, এস এম শাহজাহান সেলিম, সমাজের বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সাংবাদিকসহ আরও অনেকে এতে উপস্থিত ছিলেন। বক্তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, আসাদুজ্জামান তুহিনের হত্যা শুধু একজন সাংবাদিকের ওপর আক্রমণ নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি হুমকি। তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট, ২০২৫) রাতে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখন পর্যন্ত প্রধান আসামি, নারী সদস্যসহ পাঁচ জনকে আটক করেছে। মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, এই হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের জন্য গভীর শঙ্কার কারণ। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো দাবি জানান।

ভালুকা প্রেসক্লাবের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “আসাদুজ্জামান তুহিন ছিলেন একজন নিষ্ঠাবান ও সাহসী সাংবাদিক। তাঁর হত্যা গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানাই।” অন্যান্য সাংবাদিক নেতারাও তাঁদের বক্তৃতায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park