1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাংলাদেশ সংস্কারবাদী পার্টি(বিআরপি) সিলেট বিভাগের বিশেষ আলোচনা সভা।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপি সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে আজ ০৮-০৮-২০২৫ ইং রোজ শুক্রবার হোটেল স্কাই কিং আমিরচাঁন কমপ্লেক্স হবিগঞ্জে বিকাল ৩.০০ ঘটিকায় এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, কোরআন তেলায়াত করেন জনাব সাহিদ মিয়া, ও গীতা পাঠ করেন বাবু নৃপেন্দ্র চন্দ্র দাস।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,এডভোকেট আতাউর রহমান রুমী, সিনিয়র সহ- সভাপতি বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপি সিলেট বিভাগ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরপি কেন্দ্রীয় উপদেষ্ঠা ডা: মো: আব্দুর রব বীর মুক্তিযোদ্ধা, বিশেষ অতিথি ছিলেন মো: ধনু মিয়া, সাংবাদিক শেখ আব্দুল কাদির কাজল, উপস্থিত ছিলেন, বিআরপি সিলেট বিভাগের সহ-সভাপতি এস এম ডি মাহমুদ কোরেশি, জনাব মুজিবুর রহমান ভূইয়া, প্রচার সম্পাদক আবদুর রহমান , সাংবাদিক উজ্জল আহমেদ, সাংবাদিক শাওন চৌধুরী,
সাংবাদিক রাসেল মাহমুদ, সাংবাদিক মোঃ সেলিম চৌধুরী, মো সুমন মিয়া, এস এম শাহীদ,দেলোয়ার হোসেন, শাহ বদরুল আলম,সৈয়দ নুর আহমেদ, মঈনুদ্দিন সিয়াম, মাওলানা শামসুল হক, মোঃ ফরিদ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, ডা: আলাউদ্দিন আহমেদ তালুকদার, সাধারন সম্পাদক বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপি সিলেট বিভাগ। বক্তারা আইনশৃঙ্খলা
বাহিনীর প্রতি সক্রিয়তার আহ্বান জানান, চাঁদাবাজি, খুন নির্যাতন রোধ করার উপর গুরুত্বারোপ করা হয়।এবং তাদের দলের শুভ কামনা করে অনুষ্টান শেষ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park