1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠি আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পঠিত

শংকর দাস পবন | স্টাফ রিপোর্টার, ঝালকাঠি

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির সুনামধন্য বিদ্যাপীঠ আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়-এর বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় সংলগ্ন জেলা প্রশাসন শিশু পার্ক মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও ঝালকাঠির মাননীয় জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মাননীয় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আযম, আনোয়ার হোসেন আনুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ইমাম, যিনি স্বাগত বক্তব্য প্রদান করেন।

দিনব্যাপী আয়োজনে শিশু শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় নৃত্য, সংগীত ও কবিতা আবৃত্তি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অনন্যা রায় ও মনীষা মোস্তফা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park