1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

পার্কে বেড়াতে এসে শিক্ষার্থীর মৃত্যু।

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পঠিত

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষাসফরে এসে সাফিনা পার্কের ওয়াটার পুলে সাঁতার কাটতে নেমে এক নবম শ্রেণির শিক্ষার্থী আবিদ আহানাফ সোয়াদ (১৫) মৃত্যুবরণ করেছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় দিগ্রাম এলাকায়।

নিহত আবিদ বগুড়ার ইকরা মডেল মাদ্রাসার শিক্ষার্থী। পরিবারের সঙ্গে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা রংপুরের পীরগঞ্জ উপজেলার মাছখড়িয়া মাধবপুর সৈয়দপুর গ্রাম। আবিদের বাবা আবু হাসিব সোহরাওয়ার্দী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা দিনভর বিভিন্ন রাইড উপভোগের পর বিকালে ওয়াটার পুলে নামে। এ সময় আবিদ পুলে লাফ দেওয়ার সময় নাক, বুক ও মাথায় গুরুতর আঘাত পান এবং পানিতে তলিয়ে যান। সহপাঠীদের চিৎকারে পার্ক কর্তৃপক্ষ ও শিক্ষকেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, আবিদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার চাইলে অভিযোগ বা মামলা দায়ের করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ ও সম্ভাব্য অবহেলার তদন্ত শুরু করা হয়েছে এবং প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park