1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৪২ বার পঠিত

মোঃ জাকির হোসাইন রাজু,
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
৭ আগস্ট ২০২৫ । ভালুকা (ময়মনসিংহ), বৃহস্পতিবার

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আলী নূর (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেহেরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী নূর নেত্রকোনা সদর উপজেলার লাইট ইঞ্জিন চল্লিশাপাড়া গ্রামের বাসিন্দা মো. উজ্জ্বল মিয়ার ছেলে। সে ভালুকার একটি সিএনজিচালিত অটোরিকশা গ্যারেজে কাজ করত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আলী নূর মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি দ্রুতগতির গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, গাড়িটির পরিচয় নিশ্চিত করতে মহাসড়কের আশপাশে স্থাপিত সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park