1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

আমরা প্রয়োজনে আরেকটি জুলাই ২৪ ঘটাবো ১১ দলের জোট প্রার্থী জামায়াতের এমপি প্রার্থী মোঃ মহসিন।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পঠিত

বাঞ্ছারামপুরে আমরা প্রয়োজনে আরেকটি জুলাই ২৪ ঘটাবো ১১ দলের জোট প্রার্থী জামায়াতের এমপি প্রার্থী মোঃ মহসিন।

ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিনিধি মোহাম্মদ রোমন হায়দার।

জামায়াতের এমপি প্রার্থী মোঃ মহসিন বলেন এখনো আমাদের ইনকিলাব মঞ্চের উদয়মান নেতাদের উপর হামলা করা হয়। প্রয়োজনে আমরা আরেকটি জুলাই ২৪ ঘটাবো। তিনি আরো আমরা তরুণ প্রজন্মকে মাদকসেবী, জুয়ারী ও সন্ত্রাসী বানানোর পরিবর্তে দক্ষ, মেধাবী, বিনয়ী তরুণ সমাজ গড়ে তুলবো। বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার গঠন করলে বাংলাদেশ হবে সুন্দর, আত্মনির্ভরশীল ও আত্মকর্মসংস্থানে ভরপুর। আপনার আমাকে ১২ তারিখে দাঁড়িপাল্লা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা করি। আমি বাঞ্ছারামপুর মানুষের শাসক নয়, খাদেম হতে চাই। একথা তিনি আজ হায়দরনগর মাদক বিরোধী মেঘা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে এ কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হায়দরনগর মদন ফকির বাড়ির মাঠে মাদক বিরোধী ফ্রিজ টিভি মেঘা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। হায়দরনগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক কাজী আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া- ৬ আসনের জামায়াতের এমপি প্রার্থী মোঃ মহসিন। প্রধান মেহমান ছিলেন ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সমাজসেবক মোঃ মোবারক হোসেন বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা এনসিপির আহ্বায়ক মোঃ মাইনুদ্দিন।অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন হাজী নুরুল ইসলাম, কাজী মোঃ ইব্রাহিম, এরশাদ উল্লাহ, মতিউর রহমান, ফারুক আহম্মেদসহ আরো অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park