1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঁশখালী ভূমি অফিসের দুর্নীতি, হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতা বাঁশখালী কর্তৃক মানববন্ধন।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার পঠিত

রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন
বাঁশখালী প্রতিনিধি।

বাঁশখালী ভূমি অফিসে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র কর্তৃক ঘুষ, দালালি, ফাইল আটকে রাখা ও সাধারণ জনগণকে হয়রানি করার মাধ্যমে যে দুর্নীতির অব্যাহত চর্চা চলছে, তা এখন জনদুর্ভোগের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রশাসনের নিকট একাধিকবার লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও আজও কার্যকর কোনো ব্যবস্থা গৃহীত হয়নি।
এই অবস্থার প্রতিবাদ ও পরিবর্তনের দাবিতে বাঁশখালীর সাধারণ ছাত্র-জনতা ও সচেতন নাগরিকবৃন্দ একজোট হয়ে ১৯ নভেম্বর২০২৪ ইং তারিখে নিম্নোক্ত ৫ দফা দাবি আদায়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে, দাবি পূরণের আশ্বাস দিলেও এখনো দাবি পূরণ করা হয়নি। থাদের ৫ দফা দাবি:

১. ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সকল মধ্যস্থতাকারী ও দালালদের অপসারণ করে সরাসরি সেবা গ্রহণের পথ সুগম করতে হবে।

২. ভূমি অফিসের সিটিজেন চার্টার অফিসের সামনে টাঙাতে হবে।
এবং প্রতিটি সেবা প্রদানের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে অফিসের সামনে প্রদর্শন করতে হবে যাতে জনগণ জানতে পারে কখন কোন সেবা কত দিন সময়ে পাওয়া যায়।

৩. ডিজিটাল ব্যবস্থার পূর্ণ কার্যকারিতা নিশ্চিত করতে হবে। খতিয়ান, নামজারি, পর্চা খাজনা প রিশোধ ইত্যাদি সেবাকে শতভাগ অনলাইনভিত্তিক করে দুর্নীতির সুযোগ বন্ধ করতে হবে।

৪. সাধারণ জনগণের অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য নিরপেক্ষ ব্যবস্থা চালু করতে হবে।
ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণের জন্য একটি আলাদা ডেস্ক ও নিরপেক্ষ মনিটরিং কমিটি গঠন করতে হবে।

৫. ৫ আগষ্ট ২৪ ইং পরবর্তী সময়ে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে ,ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা ঘুষ, বিলম্ব বা হয়রানির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত গঠন পূর্বক অপরাধ চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।
বাঁশখালীর সচেতন নাগরিক ও ছাত্রসমাজ দৃঢ়ভাবে বিশ্বাস করে, জনস্বার্থে প্রশাসন দ্রুত উদ্যোগ নেবে। অন্যথায় জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।এমদাদ উল্লাহ,
আব্দুল আহাদ,
বদিউল আলম, ,জমিরউদ্দিন ,মাহফুজ,শাহেদ,আনাছ, আরশাদ সহ অনেকেই সাধারণ ছাত্র-জনতা বাঁশখালী

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park