1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে দরিদ্র শীতার্তদের বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত

শংকর দাস পবন (স্টাফ রিপোর্টার) ঝালকাঠি

ঝালকাঠিতে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাফলা চ্যারিটি। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ ইউনিট ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস-এর অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার বেরমহল হাছান মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, শিক্ষক আব্দুল হালিম লস্করসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক লস্কর।
এ সময় প্রায় দুই শতাধিক নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park