1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কাশিমপুরে ‘গণঅভ্যুত্থান দিবস’ পালন, নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরের কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের
গোবিন্দবাড়ী এলাকায় ছাত্র-জনতার ঐতিহাসিক ‘জুলাই বিপ্লব’ ও তথাকথিত আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে ‘গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে কাশিমপুর থানা বিএনপি।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকেলে কাশিমপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন মৃধার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণও অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশীদ, সহ-যোগাযোগ সম্পাদক মো. মেহেদী হাসান মোল্লা, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক এরশাদ সরকার, এবং গোবিন্দবাড়ী একতা যুব সংঘের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।

কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ৫ আগস্টে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মৃধা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park