1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন।

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ২২৯ বার পঠিত

শংকর দাস পবন, ঝালকাঠি

ঝালকাঠির অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় তরুণ সংঘ-এর উদ্যোগে সরস্বতী পূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে ঝালকাঠি শহরের শ্রীশ্রী রাধাগোবিন্দ আঙ্গিনা পাবলিক হরিসভা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানবিক এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৪০ জন শিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

শিক্ষা সামগ্রী পেয়ে শিশুদের মুখে দেখা যায় আনন্দের হাসি ও ভবিষ্যৎ স্বপ্নের ঝিলিক। অভিভাবকরাও জানান, এসব উপকরণ শিশুদের পড়াশোনার আগ্রহ আরও বাড়াবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. অসীম কুমার সাহা, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঝালকাঠি জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সাংবাদিক মানিক রায়, এবং মো. মাহমুদুল হাসান (আদিল)।

এছাড়া উপস্থিত ছিলেন শ্রীশ্রী রাধাগোবিন্দ আঙ্গিনা পাবলিক হরিসভার সাধারণ সম্পাদক ইঞ্জি. অসিত কুমার সাহা, বঙ্কিম কুমার দে, সুকদেব গোস্বামী ব্রজবাসীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রত্যয় তরুণ সংঘের মুখ্যপাত্র পঙ্কজ কুমার দে বলেন,
“একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে আজকের শিশুদের শিক্ষার ওপর। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে পারলে তারাই একদিন দেশ গঠনে নেতৃত্ব দেবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন,
“শুধু শিক্ষা উপকরণ বিতরণ নয়, শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে সমাজের সকল সচেতন মানুষের এগিয়ে আসা প্রয়োজন।”

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রত্যয় তরুণ সংঘের কোষাধ্যক্ষ উজ্জল দুয়ারী, প্রচার সম্পাদক উৎসব দাস, সহ-প্রচার সম্পাদক সীমান্ত দত্ত, সাংস্কৃতিক সম্পাদক টুটুল চন্দ, প্রদীপ কর, প্রদ্বীপ দুয়ারী, নেপাল শীল, শান্ত দে, অপূর্ব হাওলাদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, শিক্ষা একটি সম্মিলিত দায়বদ্ধতার বিষয়, যেখানে পরিবার, সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রত্যয় তরুণ সংঘের নেতৃবৃন্দ জানান, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সচেতনতা ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park