1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে জমকালো আয়োজনে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

শংকর দাস পবন, ঝালকাঠি

ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। বসন্ত পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত এই পূজায় দেবী সরস্বতীকে সংগীত, শিল্পকলা, বিদ্যা ও বুদ্ধির দেবী হিসেবে ভক্তরা গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে আরাধনা করেন। এ উপলক্ষে শিশুদের হাতে খড়ি দেওয়ার প্রচলনও রয়েছে। শাস্ত্র মতে, ঋগ্বেদে দেবী সরস্বতীর উল্লেখ পাওয়া যায়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে দেবীর অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সূচনা হয়। পূজা শেষে শিক্ষার্থীরা বিদ্যা ও বুদ্ধির প্রার্থনায় দেবীর চরণে অঞ্জলি প্রদান করে।

ঝালকাঠি পৌর শহরে শতাধিক স্থায়ী ও অস্থায়ী মণ্ডপ, বাসাবাড়ি এবং বিভিন্ন স্কুল-কলেজে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।

বিভিন্ন মন্দির ঘুরে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে পূজা চলছে। নজরকাড়া আলোকসজ্জা ও বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দে মেতে ওঠেন ভক্তরা। সন্ধ্যায় বিভিন্ন মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁদকাঠি ঠাকুরবাড়ি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কৌশিক দাস কুষাণ জানান, শনিবার (২৪ জানুয়ারি) ঘট বিসর্জনের মধ্য দিয়ে বিদ্যার দেবী সরস্বতী পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park