1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৯২ বার পঠিত

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য স্বতন্ত্র পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষাপটে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরেই প্রচারণায় অংশ নেন, যা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
প্রচারণার অংশ হিসেবে তিনি ঘোড়া প্রতীক নিয়ে শ্রীপুরের শিল্পাঞ্চলখ্যাত মাওনা চৌরাস্তার বিভিন্ন বিপণিবিতান ও দোকানে দোকানে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ঘোড়া প্রতীকের লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া কামনা করেন।
আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একজন প্রার্থী হিসেবে তিনি ভোটারদের কাছে পৌঁছাতে চান এবং উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির বার্তা দিতে চান। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ঘোড়া প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। অনেক ভোটার প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী পরিবেশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
উল্লেখ্য, গাজীপুর-৩ আসনে এবারের নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে প্রার্থীর বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রচারণা শুরু করা বিষয়টি নির্বাচনী নিরাপত্তা ও পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park