1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৪১ বার পঠিত

শংকর দাস পবন, ঝালকাঠি

ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ঝালকাঠি সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল ইয়াসির আরাফাত, ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌহিদুল ইসলাম, জেলার চার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গৃহীত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন এবং আন্তঃসংস্থাগত সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সকল পর্যায়ে সতর্কতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park