1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

৫৯ বিজিবির সীমান্তবর্তী ৩০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ।

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, সকল প্রকার চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর ভিশন হচ্ছে “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”। এই ভিশন বাস্তবায়নে বিজিবি সদস্যরা সচেষ্ট ও বদ্ধপরিকর । এরই ধারাবাহিকতায় শনিবার (১০ জানুয়ারি) ১১ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ ঈদগাঁ মাঠ নামক স্থানে স্থানীয় ৩০০ জন শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বিতরণকৃত শীত বস্ত্রাদি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে বলে বিজিবি কর্তৃপক্ষের বিশ্বাস। বিজিবি সীমান্তের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে বিজিবি’র পক্ষ হতে জানানো হয়। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে মানব কল্যাণে বিজিবির এ ধরনের ইতিবাচক ও মানবহিতৈষী কর্মকান্ডে স্থানীয় জনসাধারণ এবং উপকারভোগীরা বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফ এবং জুনিয়র কর্মকর্তাসহ ইউনিটের অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park