1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

নোয়াখালীতে এ. রহমান স্মৃতি ফাউন্ডেশন মেধা বৃত্তির পুরুষ্কার বিতরনী ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৮৪ বার পঠিত

সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী বেগমগঞ্জে এ. রহমান স্মৃতি ফাউন্ডেশন মেধা বৃত্তির পুরুষ্কার বিতরনী ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জমিদারহাট রেডিয়ান্ট রেসিডেন্সিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সিঙ্গাপুর রহমান গ্রুপ স্বত্বাধিকারী ও রেডিয়ান্ট রেসিডেন্সিয়াল স্কুলের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জনি।

স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ আবুল হাসান এর সভাপতিত্বে ও সহকারী প্রধান তাছাদ্দেক হোসেন ভূঁইয়া এর সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম স্কুল পরিচালনা পর্ষদে সদস্য কামাল উদ্দিন সহ বিভিন্ন স্কুলের প্রধান গন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এ ধরনের বৃত্তি ও পুরস্কার প্রদান ভবিষ্যৎ প্রজন্মকে আরও উৎসাহিত করবে। শিক্ষার মানোন্নয়নে সমাজের বিত্তবান ও সংগঠনগুলোর এগিয়ে আসা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির কৃতী শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তি সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেই ড. রহমান ফাউন্ডেশন নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park