1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কালিয়াকৈর মাহমুদ ডেনিমের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ ।

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়।

বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে মাহমুদ ডেনিম লিমিটেডের শ্রমিকেরা মহাসড়কের সফিপুর এলাকায় অবস্থান নেন। শ্রমিকদের অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে তাদের নিয়মিত বেতন পরিশোধ করা হচ্ছে না। বিষয়টি একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বকেয়া বেতন আদায়ের দাবিতে বাধ্য হয়েই তারা সড়কে নামেন বলে জানান শ্রমিকেরা।

খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। কর্তৃপক্ষ দ্রুত বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা আন্দোলন কর্মসূচি স্থগিত করার বিষয়টি বিবেচনা করবেন বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park