1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

গাজীপুরে সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধি হাসমত

গাজীপুর মহানগরের কোনাবাড়ী মেট্রো থানাধীন নিউমার্কেট ভবনের দ্বিতীয় তলায় সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে গঠিত গাজীপুর সাংবাদিক সমিতির নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩ আগস্ট) দুপুর ১ ঘটিকায় এক জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন, প্রতিষ্ঠাতা (সাবেক) সাধারণ সম্পাদক, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সাংবাদিক সমিতি কার্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম শামীম।
সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন।

আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন বলেন,
“সাংবাদিকরা জাতির বিবেক। গাজীপুর সাংবাদিক সমিতির মাধ্যমে এই অঞ্চলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের যে ভূমিকা রাখছেন, তা প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও আমরা সাংবাদিকদের পাশে থাকব এবং সর্বাত্মক সহযোগিতা করব।”অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয় প্রধান অতিথিকে।

এছাড়াও, অনুষ্ঠানে অংশগ্রহণ করেন—জামাল আহমেদ – চ্যানেল এস ,কাশিমপুর প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার,দৈনিক জনবাণী
,ইউসুফ আহমেদ তুষার – কাশিমপুর কোনাবাড়ি প্রতিনিধি, দৈনিক নবচেতনা
নাজমুল ইসলাম – স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের সংবাদ

হাসমত –রুপবানী, কোনাবাড়ী প্রতিনিধ ও সিটি রিপোর্টার, দৈনিক সকালের সময়,

এবং গাজীপুর সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া, উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জালাল উদ্দীন সহ কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সবশেষে অনুষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়—জাতি, দেশ এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

গাজীপুর সাংবাদিক সমিতির এই নতুন কার্যালয় সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park