1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

চট্টগ্রাম-১৬ আসনে ৯ জনের মধ্যে ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, ৮ জনের বৈধ।

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

‎
‎
‎রিপোর্টার : মোনতাহেরুল হক আমিন :
‎বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।
‎
‎
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১জনের মনোনয়নপত্র বাতিল এবং ৮জনের বৈধ ঘোষনা করা হয়েছে।
‎
‎রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তার প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিঞা ৯জন প্রার্থীর মধ্যে ১জনের মনোনয়নপত্র বাতিল এবং ৮ জনের বৈধ ঘোষণা করেন।
‎
‎এতে বাতিল প্রার্থী হলেন- গণঅধিকার পরিষদের আরিফুল হক।
‎
‎জানা গেছে, আয়কর সংক্রান্ত জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলীর মনোনয়নপত্র পুনরায় যাচাই-বাছাই করা হয়। পরে বিকেল ৪টার পর রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
‎
‎বৈধ প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি)’র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ জহিরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলী, নেজামে ইসলাম পার্টির মুহাম্মদ মুসা, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ রুহুল্লাহ, সুন্নী জোটের আবদুল মালেক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির কফিল উদ্দীন চৌধুরী এবং বাংলাদেশ মুসলিম লীগের এহছানুল হক।
‎
‎জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন, চট্টগ্রাম -১৬ (বাঁশখালী) আসনে ১জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
‎
‎মনোনয়ন যাচাই-বাছাইকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিয়া, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বশির আহমেদ, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জামশেদুল আলম, বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ, বাঁশখালী থানার ওসি তদন্ত সুধাংশু শেখর হাওলাদার সহ প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারী এবং বিভিন্ন মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।
‎
‎
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park