1. admin@dainikajkerkholachithi.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

কালিয়াকৈরে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ।

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

শীতল ঘন কুয়াশার মাঝে জনজীবন বিপর্যস্ত। অসহায় দুস্থ্য মানুষগুলি শীত নিবারণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মাঝে আজ রবিবার(০৪ জানুয়ারি )গাজীপুরের কালিয়াকৈরে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ছাত্র ও উপজেলায় কর্মরত সাংবাদিকসহ অন্যান্যরা।
উপজেলার বিভিন্ন এলাকার বিশটি মাদ্রাসার সহস্রাধিক ছাত্রদের মাঝে শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানের সভাপতি ফখরুল হোসাইন বলেন বিতরণকৃত কম্বল যাতে যারা প্রকৃত ভাবে প্রাপ্য তারা যেন পায়। সঠিকভাবে যেন বন্টন করা হয়। আমরা আশা করব এটা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিতরণ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park