1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান বাঞ্ছারামপুর মডেল থানার নামে ভুয়া ফোন কল, জনসচেতনতামূলক জরুরি সতর্কবার্তা।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১০০ বার পঠিত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো রোমন হায়দার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়তে থাকায় জনসাধারণের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা জারি করেছে বাঞ্ছারামপুর মডেল থানা।
থানা সূত্রে জানা যায়, সম্প্রতি একটি প্রতারক চক্র বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অথবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফোন করছে। তারা কখনো সামাজিক উন্নয়নমূলক কাজ, কখনো মসজিদ-মাদ্রাসা নির্মাণ বা সংস্কার, আবার কখনো প্রশাসনিক সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা দাবি করছে।
পুলিশ জানায়, এসব ফোন কল সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণামূলক। পুলিশ বা প্রশাসনের কোনো কর্মকর্তা কখনোই ফোন করে আর্থিক লেনদেনের কথা বলেন না কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গ্রহণ করেন না।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কতা তুলে ধরা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়—
কোনো ব্যক্তি নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ফোনে টাকা চাইলে কোনোভাবেই টাকা পাঠাবেন না।
সন্দেহজনক ফোন পেলে সরাসরি বাঞ্ছারামপুর মডেল থানায় যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করুন।
বিকাশ/নগদের পিন নম্বর বা ওটিপি (OTP) কখনোই কারো সঙ্গে শেয়ার করবেন না।
আপনার পরিচিত কেউ এমন প্রতারণার শিকার হলে বা ফোন পেলে তাকেও দ্রুত সচেতন করুন।
পুলিশ আরও জানায়, প্রতারক চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা পেলে এসব অপরাধ দমন করা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।
বাঞ্ছারামপুরকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সকল নাগরিকের সহযোগিতা কামনা করেছে বাঞ্ছারামপুর মডেল থানা। কোনো সন্দেহজনক ফোন কল বা প্রতারণার তথ্য পেলে অবিলম্বে থানায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সচেতনতায়:
মোহাম্মদ ইয়াছিন,
অফিসার ইনচার্জ (ওসি)
বাঞ্ছারামপুর মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park