1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

গোপালগঞ্জে সম্প্রিতি সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
সাজিম মোল্যা

জেলা প্রশাসনের আয়োজনে গোপালগঞ্জে সম্প্রিতি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩ আগষ্ট) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক ফারিয়া তানজিম, অতিরিক্ত পুলিশ সুপার মো: সারোয়ার হোসেন, জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকুজ্জামান। এছাড়াও বিভিন্ন ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা সমাধানে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় দেয়া হবে না। গোপালগঞ্জে ১৬ জুলাই ২০২৫ এ যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে সেই ঘটনার আর পুনঃবৃত্তি না ঘটে এ বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান করেন। বিশেষ করে, বর্তমান প্রেক্ষাপটে সমাজে শান্তি ও ঐক্য বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সম্প্রিতি বিষয়ক সম্মেলন শেষে কাজী, হিন্দু বিবাহ রেজিস্ট্রার ও সংশ্লিষ্টদের অংশগ্রহনে বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park