1. admin@dainikajkerkholachithi.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

গাজীপুরে আবাসিক এলাকায় অবৈধ চিনামাটির ডাস্ট কারখানা: ঝুঁকিতে জনস্বাস্থ্য।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পঠিত

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরে আবাসিক এলাকাগুলোতে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই গড়ে উঠছে অবৈধ কারখানা। সম্প্রতি মহানগরীর কড্ডা বাজার এলাকায় কোনো প্রকার সাইন বোর্ড ছাড়াই পরিচালিত হচ্ছে একটি চিনামাটির ডাস্ট কারখানা। ঘনবসতিপূর্ণ এলাকায় এই কারখানার ধুলিকণায় অতিষ্ঠ এলাকাবাসী। বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে কী চলছে। নেই কোনো সাইন বোর্ড, নেই কোনো বৈধ অনুমোদন। গাজীপুরের এই আবাসিক এলাকায় দিন-রাত চলছে চিনামাটির পাথর ভাঙার কাজ। এখান থেকে নির্গত সাদা ডাস্ট বা গুঁড়ো বাতাসে মিশে আচ্ছন্ন করে ফেলছে পুরো এলাকা।স্থানীয়দের অভিযোগ, এই কারখানার কারণে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে রান্নার খাবারেও জমছে সাদা আস্তরণ। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। শ্বাসকষ্টসহ দেখা দিচ্ছে নানা চর্মরোগ। অসহায় এলাকাবাসী এখানে বসবাস করতে পারছে না। সারাদিন জানলা বন্ধ রাখতে হয়, তাও ধুলো আটকানো যায় না। বাচ্চারা সারাক্ষণ কাশছে। কারখানার মালিককে বললে তারা উল্টো হুমকি দেয়।” ভেতরে গিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকরা কাজ করছেন। তাদের মুখে নেই কোন মাক্স বা হাতে গ্লাভস। পরিবেশ অধিদপ্তর এর ছাড়পত্র ছাড়াই জনবসতিপূর্ণ এলাকায় এমন ভারী ডাস্ট তৈরীর কাজ আইনত দণ্ডনীয় অপরাধ হলেও মালিকপক্ষ তা মানতে নারাজ। জনস্বাস্থ্য রক্ষায় এবং পরিবেশ দূষণ রোধে এই অবৈধ কারখানার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই দাবি ভুক্তভোগী ও এলাকাবাসীর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park