1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পটুয়াখালী বিএনপি কার্যালয়সহ মসজিদ সমূহে বেগম খালেদা জিয়া’র জন্য দোয়া অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রূহের মাগফেরাত কামনায় পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে কুরআনখানি, দোয়া মোনাজাত এবং জেলা শহরের মসজিদ সমূহে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

মঙ্গলবার বেলা ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারন সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটনের আয়োজনে প্রথম দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বায়তুল আমান মাদরাসার ক্বারি আব্দুর রহিম।

একইস্থানে বেলা সাড়ে ১২ টায় পটুয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সমর্থকদের আয়োজিত দোয়া মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী ওয়ায়েজিয়া হাফেজিয়া কামিল মাদ্রাসার প্রধান হাফেজ মাওঃ রফিকুল ইসলাম। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না ও সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালামসহ বিপুল সংখ্যক নেতা কর্মী। এছাড়াও আলতাফ হোসেন চৌধুরীর সুরাইয়া ভবনসহ শহরের মসজিদ সমূহে জহুর নামাজ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park