1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আক্কাস সিকদার, সম্পাদক পারভেজ নির্বাচিত।

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

শংকর দাস পবন ( স্টাফ রিপোর্টার) ঝালকাঠি

ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি- বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২৫ উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বচনের মাধ্যমে ২০২৬- ২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ – উদ্দীপনা লক্ষ্য করা যায়।শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে ভোট গণনার কার্যক্রম সম্পন্ন করা হয়।

সভাপতি পদে মো. আক্কাস সিকদারের কোনো প্রতিদ্বদ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হন।একই ভাবে দপ্তর সম্পাদক পদে আব্দুল মান্নান তৌহিদ এবং কোষাধ্যক্ষ পদে মো. বাজু খান বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে মো. জিয়াউল হাসান পলাশ ও মাসউদুল আলম নির্বাচিত হন।

সাধারন সম্পাদক পদে আ. স. ম মাহামুদুর রহমান পারভেজ, সহ- সাধারণ সম্পাদক পদে অলোক সাহা নির্বচিত হয়েছেন।প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান টিটু,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে জহিরুল ইসলাম জলিল বিজয়ী হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস. এম রেজাউল করিম, আজমীর হোসেন তালুকদার, কে. এম সবুজ ও তরুন সরকার।

নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন মো. রাশেদুল ইসলাম। তিনি বলেন,সকল প্রার্থী ও সদস্যদের সহযোগিতায় নির্বাচন ও ফলাফল ঘোষনা সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park