1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিক সমাবেশ ও মিলনমেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

শংকর দাস পবন ( স্টাফ রিপোর্টার) ঝালকাঠি

সকল সাংবাদিকের আস্থা – জাতীয় সাংবাদিক সংস্থা,এই প্রতি পাদ্যকে ধারন করে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিক সমাবেশ ও মিলনমেলা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ৬৪ জেলা থেকে আগত সংগঠনের হাজারের উপর সাংবাদিকরা এ সমাবেশে যোগদান করায় সমাবেশ স্থল যেন এক মিলন মেলায় পরিনত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীততের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সমাবেশে আগত প্রবীণ ও জ্ঞানী – গুণীদের সংস্থার তোরণ পড়িয়ে সম্মান জানানো হয়।পরে ২৪শে- জুলাই বিপ্লবে জাতীয় সংস্থার শহিদ সাংবাদিকের পরিবারকে সম্মান জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংস্থার কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর গণি সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও ৬৪ জেলা থেকে আগত সংগঠনের সভাপতি / সম্পাদকগণ।তারা তাদের বক্তৃতায় বলেন,এক মাত্র সকল সাংবাদিকদের আস্থা- জাতীয় সাংবাদিক সংস্থা।সাংবাদিকদের অধিকার আদায়, মানোন্নয়ন, প্রশিক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে আসছে এ সংস্থা।১৯৮২ সালের ১২ফেব্রয়ারি মুহাম্মদ আলতাফ হোসেন কর্তৃক প্রকাশিত এই জাতীয় সাংবাদিক সংস্থা সব সময় নিপিড়ীত সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন।আগামীতে ও তাদের পাশে থাকবে বলে মহাসচিব জানান।

সন্ধ্যায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাগ্য পরীক্ষা ও পুরস্কারের মধ্য দিয়ে দিন ব্যপী মিলন মেলা শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park