1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রদীপ বাজার তরুণ সংঘ স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম ফুলবাড়ী প্রদীপ বাজারে আজ ২৩ ডিসেম্বর ২০২৫ইং বিকেলে ৩:০০ ঘটিকায় উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী টুর্নামেন্ট, প্রদীপ বাজার তরুণ সংঘ স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট। আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় প্রদীপ বাজার মাঠ প্রাঙ্গণে এই প্রতিযোগিতার জমকালো উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ-
মোঃ মোস্তাফিজুর রহমান মুক্তা
যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ফুলবাড়ী উপজেলা শাখা,উপস্থিত থেকে ফিতা কেটে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জামাল উদ্দিন
আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখা। মোঃ মোকছেদুল হক,
সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি – মোঃ আব্দুল লতিফ বেপারী।
প্রদীপ বাজার তরুণ সংঘ স্পোর্টিং ক্লাব।
আমন্ত্রণেঃ- মোঃ আরমান সরকার।
প্রদীপ বাজার তরুণ সংঘ স্পোর্টিং ক্লাব।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন:
“যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল আমাদের ঐতিহ্যের অংশ। এ ধরনের টুর্নামেন্ট তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় (গংগারহাট ফুটবল দল একাদশ -০১) বনাম (ধরলার পাড় ফুটবল দল একাদশ -০) খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন অতিথিরা। নির্ধারিত সময়ের খেলায় দারুণ নৈপুণ্য প্রদর্শন করে দর্শনার্থীদের মুগ্ধ করে দুই দলই। গ্যালারিতে শত শত দর্শকের উপস্থিতি ও করতালিতে মুখরিত ছিল পুরো মাঠ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park