মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম ফুলবাড়ী প্রদীপ বাজারে আজ ২৩ ডিসেম্বর ২০২৫ইং বিকেলে ৩:০০ ঘটিকায় উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী টুর্নামেন্ট, প্রদীপ বাজার তরুণ সংঘ স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট। আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় প্রদীপ বাজার মাঠ প্রাঙ্গণে এই প্রতিযোগিতার জমকালো উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ-
মোঃ মোস্তাফিজুর রহমান মুক্তা
যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ফুলবাড়ী উপজেলা শাখা,উপস্থিত থেকে ফিতা কেটে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জামাল উদ্দিন
আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখা। মোঃ মোকছেদুল হক,
সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি - মোঃ আব্দুল লতিফ বেপারী।
প্রদীপ বাজার তরুণ সংঘ স্পোর্টিং ক্লাব।
আমন্ত্রণেঃ- মোঃ আরমান সরকার।
প্রদীপ বাজার তরুণ সংঘ স্পোর্টিং ক্লাব।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন:
"যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল আমাদের ঐতিহ্যের অংশ। এ ধরনের টুর্নামেন্ট তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় (গংগারহাট ফুটবল দল একাদশ -০১) বনাম (ধরলার পাড় ফুটবল দল একাদশ -০) খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন অতিথিরা। নির্ধারিত সময়ের খেলায় দারুণ নৈপুণ্য প্রদর্শন করে দর্শনার্থীদের মুগ্ধ করে দুই দলই। গ্যালারিতে শত শত দর্শকের উপস্থিতি ও করতালিতে মুখরিত ছিল পুরো মাঠ।