1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

জাতীয় ক্রিকেট দলের নাহিদ রানা ও শরিফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ ‘লুক চেঞ্জ’ জেনস্ পার্লার পরিদর্শন।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে (১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ শহরে অবস্থিত বাতেন খাঁর মোড়ে অত্যাধুনিক জেনস্ পার্লার ‘লুক চেঞ্জ’ পরিদর্শন করেন জাতীয় ক্রিকেট দলের উদীয়মান দুই নক্ষত্র ক্রিকেটার নাহিদ রানা ও শরিফুল ইসলাম। বাংলাদেশ জাতীয় ক্রিকেটের দুই নক্ষত্র ফাস্ট বোলার লুক চেঞ্জ জেনস্ পার্লারের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এই প্রতিষ্ঠানটি আধুনিক সাজসজ্জা, মানসম্মত সেবা ও গ্রাহকবান্ধব পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন জাতীয় দলের এই দুই নক্ষত্র ক্রিকেটার। লুক চেঞ্জ জেনস্ পার্লার কর্তৃপক্ষের সঙ্গে তারা কুশল বিনিময় করেন এবং স্থানীয় তরুণদের জন্য এমন উদ্যোগকে প্রশংসা করেন। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে পার্লার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ক্রিকেটপ্রেমীরা বা ভক্ত-সমর্থকরা তাদের এক নজর দেখার জন্য ভীড় জমায় এবং ছবি তোলেন। ‘লুক চেঞ্জ’ জেনস্ পার্লার কর্তৃপক্ষ মাসুদ রানা বাবু জানান, জাতীয় দলের ক্রিকেটারদের আগমন যা আমাদের চাঁপাইনবাবগঞ্জের জন্য গর্বের বিষয় এবং ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে আরও উন্নত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে বদ্ধপরিকর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park