1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কালিয়াকৈর এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

শাকিল হোসেন, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডাইনকিনি মাইওয়ান মোড় থেকে বুধবার সকাল ১০ টায় ইয়াকুব হোসেন (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডাইনকিনি মাইওয়ান মোড় এলাকায় আনোয়ার হোসেনের তিন তলা বিল্ডিং বাড়িতে ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকরি করতেন। তিনি হলেন পারকুল গ্রামের উল্লাপাড়া থানার সিরাজগঞ্জের জেলার বাবুল আকন্দর ছেলে ইয়াকুব হোসেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে তার কক্ষ থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি কালিয়াকৈর থানায় খবর দেন। কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ড্রিল মেশিন দিয়ে কেটে রুমের ভেতর থেকে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় ইয়াকুব হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) অনুপ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ইয়াকুব হোসেন ২ থেকে ৩ দিন আগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park