1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

শংকর দাস পবন ( স্টাফ রিপোর্টার) ঝালকাঠি

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহন করেছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে শহরের কোট চত্বর এলাকায় শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌর্ধে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সূর্যদয়ের সাথে সাথ সকল সরকারি, বেসরকারি, অফিস – আদালত,স্কুল – কলেজ,মাদ্রাসা সহ বাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আয়োজন করা হয়।

সকাল ৯ টায় ঝালকাঠি শহরের পৌর মিনি স্টেডিয়ামে বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসা, পুলিশ, আনসার, ফায়ার ডিফেন্স সহ শিশু কিশোরদের নিয়ে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।

বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলার রাজনৈতিক ব্যাক্তি বর্গ,প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, শিক্ষক সহ নানা পেশার মানুষ।

দিনটির তাৎপর্য তুলে ধরে দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্যে সন্ধ্যায় পৌর শিশু পার্কে আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park