1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

গাজীপুর বাসনে জমি সংক্রান্ত বিরোধের জেরে কাভার্ড ভ্যানের নিচে ধাক্কা মেরে হত্যা, হত্যাকারী গ্রেফতার।

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি।

জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনায় বাশির নামে এক আসামীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা। গত শনিবার (১৩ ডিসেম্বর) বাসন থানার লাঠিভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।গ্রেফতারকৃত বাশির (৪৫) গাজীপুর মহানগরীর বাসন থানার বাসন হক মার্কেট এলাকার মৃত ইমু মিয়ার পুত্র। বসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বাসন হক মার্কেট এলাকার শরিফুল ইসলাম নামক এক ব্যক্তিকে একা পেয়ে বাশির এলোপাথাড়ি মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে তাকে কাভার্ড ভ্যানের নিচে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় শরিফুলকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিছুদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে শরিফুলকে বাড়িতে নিয়ে আসা হয়। ওসি আরও জানান, ৯ ফেব্রুয়ারি শরিফুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়, এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park