1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

শ্রীপুরে মানবাধিকার কর্মীর পরিচয়ে ফার্মেসিতে অভিযান ও চাঁদাবাজি,চক্রের ৫ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার পঠিত

মোঃসুলতান মাহমুদ, গাজীপুরপ্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মানবাধিকার কর্মীর পরিচয়ে ফার্মেসিতে অভিযান ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে । পৃথক দুটি ঘটনায় এলাকাবাসীর হাতে প্রতারক চক্রের পাঁচজন আটক হয়েছেন এবং আরও একটি ঘটনায় চাঁদাবাজির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার(১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় তাওসিফ ফার্মেসীতে মানবাধিকার কর্মী পরিচয়ে অভিযান চালাতে গেলে দোকান মালিকের সন্দেহ হলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় আটকরা পরিচয়পত্র ও সুনির্দিষ্ট ঠিকানা দেখাতে ব্যর্থ হন।
এদিকে গত (১০ ডিসেম্বর) শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকার রৌদ্র মেডিসিন সেন্টারে ইয়াসমিন বেগমের নেতৃত্বে ১০/১২ জন ব্যক্তি মানবাধিকার কর্মী পরিচয়ে ঢুকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল কার্ড ও ওষুধপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করেন ফার্মেসি মালিক রাজিব আহমেদ।উভয় ঘটনায় ভুক্তভোগীরা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই জোনায়েদ হোসাইন জানিয়েছে,জরুরী সেবা ৯৯৯ এর ফোন পেয়ে ঘটনা স্থলে গিয়ে ছিলাম। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি দেখে তাদেরকে থানায় আনা হয়েছে।এসময় তাদের কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ি ঢাকা মেট্রো-চ ১৯-৫৬৯২ থানায় আনা হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাছির আহমেদ বলেন, এই ঘটনায় নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park