1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৫

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে স্বনামধন্য শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে (১০ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে দশ ঘটিকায় মনি উকিল স্মৃতি মিলনায়তনে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক ও ফিন্যান্সের সহকারী অধ্যাপক মাহফুজুল হাসান ডন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের গভনিং বডির সভাপতি মোঃ লতিফুর রহমান। অনুষ্ঠানে আরোও অতিথিরা ছিলেন, অত্র কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুর ইসলাম,সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, অত্র কলেজের ক্রীড়া কমিটি আহবায়ক ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, ইংরেজি ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক নওসাবাহ নওরীন,ইসলাম শিক্ষা ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ ফরহাত হোসেন ও মার্কেটিং ও শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৪ টি বিষয়ের অংশগহনকারীর মধ্যে ৪২ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় ১৩ টি খেলায় অংশগ্রহনকারীর মধ্যে ৩৯ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে। শিক্ষক – শিক্ষিকা ১২ টি বিষয়ে সাহিত্য ও সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর মধ্যে ৩৬ জন বিজয়ী হয়েছেন এবং অত্র কলেজের কর্মচারীরা ৩ টি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর মধ্যে ৯ জন বিজয়ী হয়েছেন। প্রত্যেক বিজয়ীকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা।পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি সহ শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park