1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

উখিয়ার বালুখালীতে আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে সদস্য গ্রেফতার রাজনৈতিক মামলায় হয়রানির অভিযোগে উত্তপ্ত এলাকা।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২২৬ বার পঠিত

কক্সবাজার জেলা প্রতিনিধি

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ২ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা কক্সবাজার আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য ও ডাম্পার চালক মুহিব উল্লাহকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। তিনি ওই এলাকার জুনুমিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি বালুখালী নতুন ব্রিজ এলাকায় কয়েকজন যুবকের ‘জয়বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এলাকায় চিরুনি অভিযান চালায়। এ সময় মুহিব উল্লাহসহ অন্তত ১৫ জনকে আটক করা হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, আটককৃতদের মধ্যে কিছু লোককে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মুহিব উল্লাহর বড় ভাই, স্থানীয় সাংবাদিক মো. আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমি এবং আমার পরিবার আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। অথচ পুলিশ আমাকে এবং আমার পরিবারকে হয়রানি করছে। আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।”

তিনি আরও জানান,
“আমি ও আমার পরিবার যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকি, তবে শাস্তি ভোগ করতে রাজি আছি। কিন্তু নিরপরাধ হয়েও যদি হয়রানির শিকার হই, তবে এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসনের এমন আচরণে আমরা দুঃশ্চিন্তায় রয়েছি। আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি।”

ফেসবুক লাইভে কান্নাজড়িত কণ্ঠে মো. আমিন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,
“স্বৈরাচার সরকারকে তাড়িয়েও যদি জনগণ হয়রানির শিকার হয়, তবে তার কোনো সুফল নেই।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত ন্যায়বিচার ও প্রশাসনের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park