1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

গাজীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাসন মেট্রো থানা মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল।

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অদ্য বিকাল ৩টায় মহানগরীর চান্দনা চৌরাস্তায় এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসন মেট্রো থানা মহিলা দলের আহ্বায়ক মমতাজ মহল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নার্গিস আক্তার।

দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় মহিলা দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদিকা মোছা. আনোয়ারা বেগম,
মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা খাদিজা আক্তার বীনা,
যুগ্ম সাধারণ সম্পাদিকা দীপা চৌধুরী ও সাবিহা আক্তার,
সাংগঠনিক সম্পাদিকা মোছা. সোহেলী সুলতানা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাসন থানা মহিলা দলের যুগ্ম আহ্বায়িকা হালিমা আক্তার, শ্যামা তাহিরা ও নাসরিন আক্তার প্রমুখ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park