1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পাঁচ তালা থেকে পড়ে আহত নির্মাণ শ্রমিক রাসেল মারা গেছেন!

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টে ।

গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনে নির্মাণকাজ করার সময় নিচে পড়ে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাসেল নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল শনিবার বিকেলে পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের জামিয়া আহমাদিয়া এতিমখানা মাদ্রাসায় এই ঘটনা ঘটে।নিহত নির্মাণ শ্রমিক মো. রাসেল মিয়া (২৫) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদী গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি শ্রীপুরস্থানীয়দের বরাতে ও নিহত ব্যক্তির বাবা দুলাল মিয়া বলেন,’ আমার ছেলে রাসেলসহ আরও ৬জন শ্রমিক ঠিকাদার রফিকের অধীনে মাদ্রাসা ভবনের নির্মাণকাজ করছিল। শনিবার কাজের সময় হঠাৎ বাঁশের মাচা ভেঙে পাঁচতলা ভবন থেকে নিচে পড়ে যায় রাসেল। এসময় সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থা খারাপের দিকে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরের দিকে তার মৃত্যু হয়।’ পৌর এলাকার মাওনা চৌরাস্তার সিঅ্যান্ডবি নামক স্থানে ভাড়া থেকে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।ঠিকাদার রফিক মুঠোফোনে বলেন,’ ওই ভবনের নির্মাণকাজ আমার তত্ত্বাবধানে হচ্ছে এবং ৬জন নির্মাণশ্রমিক কাজ করছিল। হঠাৎ একজন মাচা ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে ভর্তি করি। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আসলে দুর্ঘটনা তো বলে কয়ে আসেনা। আমি ওই পরিবারের পাশে আছি।’জামিয়া আহমাদিয়া এতিমখানা মাদ্রাসার মুহতামিম মুফতি হুসাইন আহমাদ বলেন, কাজ করতে গিয়ে একজন শ্রমিক ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হওয়ার খবর শুনে ছাত্র-শিক্ষকেরা এগিয়ে যান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি যিনি ঠিকাদার তিনিই বিস্তারিত বলতে পারবে।শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম সাংবাদিককে বলেন,’ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। সেখানে ময়নাতদন্তের জন্য বলা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park