1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কক্সবাজার জেলার আলোচিত সাংবাদিক জসিম উদ্দীনের বিরুদ্ধে অপপ্রচার: সচেতন মহলের প্রতিবাদ ও নিন্দা।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পঠিত

আরিয়ান খান
কক্সবাজার জেলা প্রতিনিধি

মাঠ পর্যায়ে সত্য অনুসন্ধানে সাহসিকতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার প্রতীক হিসেবে পরিচিত সাংবাদিক জসিম উদ্দীন। দৈনিক যুগান্তরের হয়ে তিনি দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি, অপরাধীর ঘুষখোরের বিরুদ্ধে সাহসী রিপোর্ট করে দেশ সেরা সাংবাদিক হয়েছেন।

তবে দুঃখজনকভাবে, সম্প্রতি তার বিরুদ্ধে কিছু মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ দুর্নীতি আক্রান্ত সরকারী লোকসহ ও কয়েকটি মহল থেকে ছড়ানো হচ্ছে। এই অপপ্রচার সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর এবং সাংবাদিকতার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

জসিম উদ্দীনের একাধিক অনুসন্ধানী প্রতিবেদনের কারণে যেসব দুর্বৃত্ত স্বার্থহানি হয়েছে, তারাই এসব অপপ্রচারের মূল হোতা বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। উদ্দেশ্য একটাই—তাকে সামাজিকভাবে হেয় করা, তার পেশাদারিত্বে প্রশ্ন তুলতে চেষ্টা করা।

সচেতন মহল, সহকর্মী সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠন ও পাঠকরা এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তারা বলেন—

“সত্যের পক্ষে কলম চালানো একজন সাহসী সাংবাদিকের বিরুদ্ধে এমন মিথ্যা প্রচারণা অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিক জসিম উদ্দীনের মতো মানুষদের কারণেই সমাজের অন্ধকার দিকগুলো প্রকাশ্যে আসে।”

জসিম উদ্দীন নিজেও এসব অপপ্রচারে বিচলিত নন। তিনি বলেন, “আমি সবসময় সত্যের পক্ষে কাজ করেছি, আগামীতেও করব। অপপ্রচার আমাকে দমিয়ে রাখতে পারবে না।”

আমরা জসিম উদ্দীনের বিরুদ্ধে চালানো অপপ্রচার ও মিথ্যা খবরের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park