1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

বাঁশখালী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে নুরানি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি।

বাহরুল উলুম মাদ্রাসা।
চট্টগ্রামের বাঁশখালীতে নুরানি শিক্ষা মান উন্নয়নের লক্ষে বাঁশখালী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে নুরানি বৃত্তি পরীক্ষা শনিবার সকাল ১১ টায় জলদী পৌরসভাস্থ বাহরুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাহরুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ মুনীরুল্লাহ রব্বানীর সভাপতিত্বে বাঁশখালীতে সর্বপ্রথম নুরানি বৃত্তি পরীক্ষায় ৩১ টি মাদ্রাসার ৩২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাঁশখালী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ওসমান, অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা ও পরিক্ষা নিয়ন্ত্রণ করেন মুফতি মাওলানা ইসহাক, সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, পরিদর্শন হিসেবে উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের হাফেজ মাওলানা হেলাল উদ্দিন, বাংলাদেশ তাহফিজুল কুরআন সংস্থার বাঁশখালী শাখার সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ, মাদ্রাসা মোহাম্মদীয়া ইসলামী শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুবিনুল হক প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park