1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

তন্ময় দেবনাথ, রাজশাহী।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা ঘোড়াচত্তরে বৃহস্পতিবার (৪ডিসেম্বর) সন্ধায় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে রাজপাড়া থানা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক বারবার নির্যাত তো কারাবন্দি নেতা মোহাম্মদ সাহিদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রাজপাড়া থানা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ জীবন, কাশিয়াডাঙ্গা থানা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন সুজন,মোঃ আকাশ, ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ সাব্বির হোসেন, রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ পারভেজ সহ নগরীর বিভিন্ন ইউনিট থেকে আগত জাতীয়তাবাদী আদর্শের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহিদ আলি বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের অবিসংবাদিত নেত্রী। তার নেতৃত্বে দেশ সুশাসন, শান্তি ও উন্নয়নের পথে এগিয়েছিল। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। মৃত্যুর সাথে হাসপাতালে দীর্ঘ সময় পাঞ্জা লড়েছেন, তবুও স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সাথে আপোষ করেননি। তিনি কান্না করতে-করতে আরো বলেন, হে আল্লাহপাক খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তাকে এবারের মতো রক্ষা করুন। বেগম জিয়া যেমন ছিলেন স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অনুগত, তেমনি দেশের মানুষের প্রতিও ছিলেন গভীরভাবে নিবেদিত এক প্রান। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তিনি সিনিয়র নেতাদের মতামতকে সব সময় গুরুত্ব দিতেন। তার অসুস্থতার খবরে দেশের মানুষ আজ হাহাকার এবং উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও ভূমিকা রাখতে পারেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park