1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিয়াকৈরে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে পৌর বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে লতিফপুর এলাকার রিয়াজ উদ্দিন রাইচ মিল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সফল সাবেক মেয়র মজিবুর রহমানের পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল আলম সরকার এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক হাজি রিয়াজ উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থ দীর্ঘ জীবন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park