1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

বিদায় নিলেন পুলিশ কমিশনার আবু সুফিয়ান।

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মো: গোলাম কিবরিয়া
রাজশাহীর জেলা প্রতিনিধি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বদলিজনিত বিদায় নিয়েছেন। রোববার (৩০ নভেম্বর) বিকেলে আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে তাঁর বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

২০২৪ সালের ৭ সেপ্টেম্বর আরএমপির ৩২তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবু সুফিয়ান। দায়িত্বকালীন সময়ে দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব ও নিষ্ঠার মাধ্যমে মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাঁর নেতৃত্বে রাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপিত হয় এবং বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তারসহ নানা সাফল্য অর্জিত হয়। ৫ আগস্টের সহিংসতায় ক্ষতিগ্রস্ত পুলিশ স্থাপনা পুনর্নির্মাণ কাজও তাঁর তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

জনসেবায় নেওয়া
উদ্যোগগুলোর মধ্যে ছিল অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি ও কালচারাল ক্লাব প্রতিষ্ঠা, আরএমপি তথ্য ও সেবা কেন্দ্র চালু এবং হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে পৌঁছে দেওয়া- যা সাধারণ মানুষের প্রশংসা কুড়ায়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনিযুক্ত পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park