1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

তন্ময় দেবনাথ রাজশাহী

রাজশাহী হরিপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা ৪টায় পবা উপজেলার হরিপুর বাগানপাড়া হাফেজিয়া মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের অন্যতম সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদা সহ নেতাকর্মী বৃন্দ।

যুবনেতা সাহেব জাদা বলেন,হারাতে হারাতে সব হারিয়েছেন,নিজের সন্তান, বাড়ি, জীবন থেকে অনেক গুলো বছর। তবু হার মানেন নি। আজ অসুস্থতার কাছে হারমানতে যাচ্ছেন।

হে আল্লাহ আরশের মালিক, তুমার বান্দিকে সুন্দর একটা দিন না দেখানো পর্যন্ত তুমি নেক হায়াত দান করো।

এই বিষয়ে তিনি আরো বলেন, দেশরত্ন বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। কারো সাথে তিনি কখনো আপোষ করেননি। তিনি গৃহিণী থেকে প্রধানমন্ত্রী হয়েছেন। তাই তাঁকে নোবেল দেওয়া উচিত। তিনি এখন ভীষণ অসুস্থ। তাই আমরা রাজশাহী ৩ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী এডভোকেট শফিকুল হক মিলনের নির্দেশ সকল নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি যাতে আমাদের আপোষহীন নেত্রী খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park