1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

১৭ বছরের ভোটবঞ্চনার আক্ষেপ—পরিবর্তনের ডাক দিলেন শামীমা শিলা.

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে ঢাকা–১৯ (সাভার ও আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে বিজয়ী করতে মাঠে নেমেছে দলীয় নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা রোববার (৩০ নভেম্বর) সকালে সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

সাভার সিটি সেন্টার মার্কেটের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তিনি ব্যবসায়ীদের হাতে হাতে লিফলেট তুলে দেন। এ সময় তিনি বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

মহিলা দলের নেত্রী শামীমা রাহিম শিলা বলেন, “গত ১৭ বছর মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি। ভোটের নামে প্রহসন হয়েছে, রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভরে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এবার আর নয়—সবাই মিলে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিন, গণতন্ত্র ফিরিয়ে আনুন।

তিনি  বলেন, “বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠে দেশের মানুষের সেবা করতে পারবেন—এটাই আমাদের একমাত্র কামনা। জনগণ জেগে উঠেছে, তাদের ভোটের অধিকার আর ছিনিয়ে নেওয়া যাবে না।

ঢাকা জেলা উত্তর মহিলাদলের সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার বলেন, ব্যবসায়ী ও দোকান মালিকদের তিনি ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে ঢাকা–১৯ (সাভার ও আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষে সবাই ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার মহিলা দলের বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জয়েন্ট সেক্রেটারি তানিয়া ইয়াসমিন , নাজনীন আক্তার নাজু, তাহমিনা হোসেন লিপি, উম্মে কুলসুম স্মৃতি, সালমা সাথী, দোহার পৌরসভা মহিলা দল নেত্রী স্বর্ণা মোল্লা, আশুলিয়া থানা মহিলা দল নেত্রী শিউলি আক্তার, মাহফুজা বেগম পলি সহস্থানীয় মহিলা দলের নেত্রীবৃন্দ।

নেত্রীদের অংশগ্রহণে এ প্রচারণা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেও নির্বাচনী আমেজ আরো জোরদার হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park